ইনকিউবেশন পিরিয়ড (সংক্রমণ এবং লক্ষণগুলোর মধ্যে সময়) তিন থেকে ৭০ দিন পর্যন্ত হতে পারে, তবে গড়ে প্রায় তিন সপ্তাহ। সংক্রমণের ফলে সেপ্টিসেমিয়া (রক্তে বিষক্রিয়া) এবং মেনিনজাইটিস (মস্তিষ্কের প্রদাহ) হতে পারে। গর্ভাবস্থায় সংক্রমণের ফলে গর্ভপাত, মৃতপ্রসব এবং নবজাতকের সংক্রমণ হতে পারে।
লক্ষণগুলোর মধ্যে রয়েছে: জ্বর, পেশী ব্যথা এবং কখনও কখনও পাকস্থলীর লক্ষণ যেমন বমি বমি ভাব এবং ডায়রিয়া। আরও গুরুতর আকারে, লক্ষণগুলোর মধ্যে রয়েছে পরে যাওয়া এবং শক। যদি সংক্রমণ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ছড়িয়ে পড়ে, তাহলে মাথাব্যথা, ঘাড় শক্ত হওয়া, বিভ্রান্তি, ভারসাম্য হারানো, খিঁচুনি এবং কোমার মতো লক্ষণ দেখা দিতে পারে। এই রোগীদের প্রায় এক তৃতীয়াংশ মারা যেতে পারে।
লিস্টেরিয়া প্রকৃতিতে বিস্তৃত, সাধারণত গৃহপালিত এবং বন্য উভয় প্রজাতির প্রাণীর মধ্যেই এটি থাকে। কাঁচা মাংস, পাস্তুরিত না করা দুধ, কাঁচা ফল এবং শাকসবজি ব্যাকটেরিয়া দ্বারা দূষিত হতে পারে।
যারা ঝুঁকিতে আছেন তারা লিস্টেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা দূষিত খাবার খাওয়ার মাধ্যমে লিস্টেরিওসিস-এ আক্রান্ত হতে পারেন। গর্ভাবস্থায় যদি মায়েরা দূষিত খাবার খান তবে শিশুদের লিস্টেরিওসিস নিয়ে জন্ম হতে পারে। কাঁচা দুধ, নরম পনির, আগে থেকে প্রস্তুত সালাদ (উদাহরণস্বরূপ, সালাদ বার থেকে), না ধোয়া কাঁচা শাকসবজি, প্যাটে, ঠান্ডা কিউব করা মুরগির মাংস, তরমুজ এবং আগে থেকে কাটা ফল এবং ফলের সালাদের সাথে যুক্ত করা হয়েছে।
গর্ভবতী মহিলা এবং ভ্রূণ, নবজাতক, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা (উদাহরণস্বরূপ: ক্যান্সারের চিকিৎসা বা স্টেরয়েড গ্রহণকারী ব্যক্তিরা, এবং ডায়াবেটিস, কিডনি রোগ, লিভার রোগ এবং HIV সংক্রমণে আক্রান্ত ব্যক্তিরা)।
কিভাবে এটি প্রতিরোধ করা হয়?
লিস্টেরিওসিস প্রতিরোধের জন্য:
লিস্টেরিওসিসের ঝুঁকি বেশি থাকা ব্যক্তিদের খাওয়া উচিত নয়:
ডাক্তারের অনুরোধে রক্ত বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে লিস্টেরিওসিস রোগ নির্ণয় নিশ্চিত করা যেতে পারে।
চিকিৎসার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক এবং সহায়ক থেরাপি। গর্ভাবস্থায় যখন সংক্রমণ দেখা দেয়, তখন অ্যান্টিবায়োটিক প্রায়শই ভ্রূণ বা নবজাতকের সংক্রমণ রোধ করতে পারে। এমনকি দ্রুত চিকিৎসার পরেও, কিছু সংক্রমণ রোগীর মৃত্যু ঘটায়, বিশেষ করে বয়স্কদের এবং যাদের অন্যান্য গুরুতর মেডিকেল সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে।
ল্যাবরেটরিগুলোকে স্থানীয় জনস্বাস্থ্য ইউনিটকে লিস্টেরিওসিসের ঘটনাগুলো অবহিত করতে হবে।
কীভাবে সংক্রমণটি ঘটেছে তা জানতে জনস্বাস্থ্য ইউনিটের কর্মীরা ডাক্তার এবং রোগীর (অথবা তার পরিবারের) সাক্ষাৎকার নেবেন।
NSW হেলথের সহযোগিতায়, NSW ফুড অথরিটির দায়িত্ব হল লিস্টেরিওসিসের পরিবেশগত তদন্ত করা।
যদি আপনার লিস্টেরিওসিসের ঝুঁকি থাকে এবং আপনার কোন প্রশ্ন থাকে তবে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা স্থানীয় জনস্বাস্থ্য ইউনিটের সাথে যোগাযোগ করা উচিত।
আরও পরামর্শের জন্য, 131 450 নম্বরে অনুবাদ এবং দোভাষী পরিষেবা (TIS)-তে কল করুন যেখানে বিনামূল্যে এবং গোপনীয়তার সাথে ভাষাগত সাহায্য পাবেন। আপনি যে ভাষাতে কথা বলতে চান তা তাদেরকে বলুন: