প্রাপ্তবয়স্কদের টিকা

কিছু রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য টিকা নিয়ে হালনাগাদ থাকা গুরুত্বপূর্ণ। এই তথ্যপাতায় প্রাপ্তবয়স্কদের জন্য সুপারিশকৃত টিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 

Last updated: 11 June 2025
Download

​প্রাপ্তবয়স্কদের নিয়মিত টিকাদান

National Immunisation Program (জাতীয় টিকাদান কর্মসূচি (NIP)) মেডিকেয়ার আছে এমন সকল প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে টিকা প্রদান করে। NSW প্রোগ্রামের অধীনে আরও কিছু টিকা পাওয়া যায়।

নিম্নলিখিত ব্যক্তিদের জন্য ক্যাচ-আপ টিকা বিনামূল্যে পাওয়া যায়:

  • ২০ বছরের কম বয়সী সকল ব্যক্তি
  • ২৬ বছরের কম বয়সী যারা হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV) টিকা নিতে পারেননি​
  • যেকোনো বয়সের শরণার্থী এবং মানবিকভাবে প্রবেশকারী।

পরামর্শের জন্য আপনার ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট বা আদিবাসী চিকিৎসা পরিষেবার সাথে কথা বলুন।

আপনার কাছাকাছি একটি টিকাদান কেন্দ্র খুঁজুন

প্রাপ্তবয়স্কদের জাতীয় টিকাদান সময়সূচী (গর্ভাবস্থার​ সাথে সম্পর্কিত টিকাগুলো ব্যতীত) ​​

​​​​​৬৫ বছর এবং তার বেশি

​​​​রোগ
​​টিকা
​তথ্য
​​​ইনফ্লুয়েঞ্জা
​​​ইনফ্লুয়েঞ্জা
​​ইনফ্লুয়েঞ্জা - ইনফ্লুয়েঞ্জা দেখুন
​শিংগলস (হার্পিস জোস্টার)
​​Shingrix (IM)
​​​​দুটি ডোজ প্রয়োজন – শিংগলস টিকাকরণ তথ্যপত্র দেখুন
​COVID-19
​COVID-19​

​​প্রাথমিক কোর্স সম্পন্ন করার পর ৬৫-৭৫ বছর বয়সীদের জন্য বার্ষিক ডোজ গ্রহণের সুপারিশ করা হয়।
​​নিউমোকোকাল
​​Capvaxive (IM)
​​একটি ডোজ – নিউমোকোকাল টিকাকরণ সংক্রান্ত তথ্যপত্র দেখুন

​৭৫ বছর ও তার বেশি বয়সীদের জন্য

​​​রোগ
​​​টিকা
​তথ্য
​​রেসপিরেটরি Syncytial ভাইরাস (RSV)
​Arexvy 
​​​​একটি ডোজ - বয়স্কদের জন্য RSV টিকাদান কর্মসূচি দেখুন
​COVID-19
​COVID-19
​​​প্রাথমিক কোর্স সম্পন্ন করার পর ৭৫ বছর বা তার বেশি বয়সীদের প্রতি ৬ মাস অন্তর টিকা নেওয়ার পরাম​র্শ দেওয়া হয়।

​​১৮ বছর বা তার বেশি বয়সী এবং উপযুক্ত চিকিৎসা পরিস্থিতি সাপেক্ষে

​​​​​রোগ
​​​​টিকা
​​তথ্য​
​নিউমোকোকাল​
​Capvaxive (IM)
​একটি​​ ডোজ – নিউমোকোকাল টিকাকরণ সংক্রান্ত তথ্যপত্র দেখুন
​​​শিংগলস (হার্পিস জোস্টার)
​Shingrix (IM)
​​​​দুটি ডোজ প্রয়োজন - শিংগলস টিকাকরণ তথ্যপত্র দেখুন
​​ইনফ্লুয়েঞ্জা
​ইনফ্লুয়েঞ্জা
​ইনফ্লুয়েঞ্জা দেখুন
​​COVID-19
​​COVID-19
​​প্রাথমিক কোর্স সম্পন্ন করার পর, গুরুতর রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া ১৮-৬৪ বছর বয়সীদের জন্য বার্ষিক ডোজ নেওয়ার সুপারিশ করা হয়।
​

কোথায় টিকা নেওয়া যাবে

  • জেনারেল প্রাক্টিস/চিকিৎসা কেন্দ্র
  • ফার্মেসী
  • কমিউনিটি স্বাস্থ্য বা স্থানীয় কাউন্সিল ক্লিনিক (কিছু এলাকায়)
  • আদিবাসী চিকিৎসা পরিষেবা

দ্রষ্টব্য: যদিও টিকা বিনামূল্যে দেওয়া হয়, কিছু প্রদানকারী পরামর্শ বা প্রশাসনের ফি বাবদ মূল্য নিতে পারে। আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় আপনার প্রদানকারীর সাথে চেক করুন।

নিউমোকোকাল

নিউমোকোকাল রোগ হল একটি ব্যাকটেরিয়া সংক্রমণ যা নিউমোনিয়া, রক্তপ্রবাহের সংক্রমণ এবং মেনিনজাইটিস (মস্তিষ্কের চারপাশের আস্তরণের প্রদাহ) সৃষ্টি করতে পারে। বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ঝুঁকি বেশি থাকে। এক ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

শিংগলস

শিংগলস(দাদ) হল একটি বেদনাদায়ক ফুসকুড়ি যা চিকেনপক্স (varicella zoster) ভাইরাসের পুনরায় সক্রিয় হওয়ার ফলে দেখা দেয়। টিকা না নিলে, প্রতি ৩ জনের মধ্যে ১ জনের শিংগলস হবে। বয়স বাড়ার সাথে সাথে আরও গুরুতর শিংগলস হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। সর্বোত্তম সুরক্ষার জন্য দুটি টিকা ডোজ প্রয়োজন।

ইনফ্লুয়েঞ্জা (ফ্লু)

ফ্লু হল শ্বাসনালীর একটি অত্যন্ত সংক্রামক সংক্রমণ। এটি বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য গুরুতর হতে পারে। এটি স্বাভাবিকভাবে সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে গুরুতর অসুস্থতা এমনকি মৃত্যুও ডেকে আনতে পারে। সঞ্চালিত ভাইরাসের স্ট্রেনের সাথে মিল রেখে ফ্লু ভ্যাকসিন প্রতি বছর হালনাগাদ করা হয়। এই কারণেই প্রতি বছর মানুষের জন্য টিকা নেও​য়া গুরুত্বপূর্ণ।

COVID-19

গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য COVID-19 টিকা হল সর্বোত্তম উপায়।

৬৫ বছর বা তার বেশি বয়সী এবং গুরুতর COVID-19 এর ঝুঁকিতে থাকা যে কোনও ব্যক্তির জন্য টিকা নেয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই অনলাইন যোগ্যতা যাচাইকারী টুলটি ব্যবহার করে আপনি বুস্টার ডোজের জন্য আপনার যোগ্যতা যাচাই করতে পারেন।

রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস (RSV)

RSV একটি সাধারণ ভাইরাস। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটি মৃদু উপসর্গ সৃষ্টি করে, তবে ছোট শিশু এবং বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টের কারণ হতে পারে। যারা খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, তাদের উপসর্গগুলো নিয়ন্ত্রণে আনার জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে। বয়স্কদেরজন্য টিকার একটি ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

অতিরিক্ত টিকাকরণ বিবেচ্য বিষয়

NSW-এর কিছু লোক নিম্নলিখিত ক্ষেত্রে বিনামূল্যে টিকা পেতে পারেন:

  • হেপাটাইটিস বি
  • জাপানি এনসেফালাইটিস
  • হাম, মাম্পস এবং রুবেলা (MMR)
  • এমপক্স

অনুগ্রহ করে NSW Health-এর টিকাকরণ সাইট এবং অন্যান্য টিকাকরণ দেখুন অথবা আপনার ডাক্তার, নার্স বা ফার্মাসিস্টের সাথে কথা বলুন।

টিকা সুরক্ষা এবং পার্শ্ব প্রতিক্রিয়া

অস্ট্রেলিয়ায় থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (TGA) টিকাগুলোর নিরাপত্তা এবং কার্যকারিতা পর্যবেক্ষণ করে। অস্ট্রেলিয়ায় ব্যবহৃত সকল টিকা যেকোনো ঝুঁকির চেয়ে অনেক বেশি সুবিধা প্রদান করে। রোগে আক্রান্ত হওয়ার চেয়ে টিকা নেওয়া অনেক বেশি নিরাপদ।টিকা সংক্রান্ত তথ্য দেখুন।

টিকা দেওয়ার পর আপনার হালকা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে - এটি স্বাভাবিক। বেশিরভাগ পার্শ্বপ্রতিক্রিয়াই হালকা, অস্থায়ী এবং টিকার প্রতি রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক প্রতিক্রিয়ার অংশ। সাধারণ প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে:

  • ইনজেকশনের স্থানে ব্যথা, ফোলাভাব, অথবা লালভাব
  • মাথাব্যথা, ক্লান্তি, হালকা জ্বর
  • পেশীতে ব্যথা বা দুর্বল বোধ

টিকাদানের রেকর্ড

আপনার টিকাদানের রেকর্ড অস্ট্রেলিয়ান ইমিউনাইজেশন রেজিস্টার (AIR) এ আছে। আপনি নিম্নলিখিত উপায়ে আপনার টিকাদান ইতিহাসের বিবরণী দেখতে পারেন:

  • আপনার মেডিকেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে my.gov.au বা myGov মোবাইল app-এ লগ ইন করে
  • আপনার ডাক্তার বা ফার্মাসিস্টকে একটি মুদ্রিত কাগজ এর জন্য জিজ্ঞাসা করে।
​
Current as at: Wednesday 11 June 2025
Contact page owner: Immunisation