হেপাটাইটিস এ হল লিভারের একটি ভাইরাল সংক্রমণ। দূষিত খাবার বা পানিয় পান করার মাধ্যমে অথবা আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। টিকা এবং ভালো পরিস্কার-পরিচ্ছন্নতা সংক্রমণ প্রতিরোধ করে।
'হেপাটাইটিস' বলতে লিভারের প্রদাহ বা ফুলে যাওয়া বোঝায়। এটি রাসায়নিক বা ওষুধের কারণে, অথবা বিভিন্ন ধরণের ভাইরাল সংক্রমণের কারণে হতে পারে।
হেপাটাইটিস এ ভাইরাস হল এক ধরণের হেপাটাইটিস। এক ধরণের হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ অন্যান্য হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দেয় না। অস্ট্রেলিয়ায় হেপাটাইটিস এ সাধারণ নয়, বেশিরভাগ মানুষ বিদেশ ভ্রমণের সময় এই সংক্রমণে আক্রান্ত হয়।
হেপাটাইটিস এ-এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে:
হেপাটাইটিসের লক্ষণগুলো সাধারণত ভাইরাসের সংস্পর্শে আসার প্রায় চার সপ্তাহ পরে দেখা যায়। কখনও কখনও লক্ষণগুলো দুই থেকে সাত সপ্তাহের মধ্যে দেখা যায়।
অসুস্থতা সাধারণত হালকা মাত্রার এবং এক থেকে তিন সপ্তাহ স্থায়ী হয়। প্রায় সকল মানুষই সম্পূর্ণরূপে সেরে ওঠে।
কিছু লোক, বিশেষ করে দীর্ঘস্থায়ী লিভারের রোগে আক্রান্ত ব্যক্তিদের আরও গুরুতর লক্ষণ দেখা দিতে পারে। যেসব ছোট বাচ্চারা সংক্রামিত হয় তাদের সাধারণত কোনও লক্ষণ থাকে না।
হেপাটাইটিস এ দীর্ঘমেয়াদী লিভারের রোগ সৃষ্টি করে না, এবং খুব বিরল ক্ষেত্রে হেপাটাইটিস এ দ্বারা মৃত্যু ঘটে। মাঝে মাঝে মানুষ এই রোগের জন্য হাসপাতালে ভর্তি হয় এবং রোগটি সেরে যাওয়ার পরেও পুনরায় লক্ষণ দেখা দিতে পারে।
সংক্রামিত ব্যক্তির মলে প্রচুর পরিমাণে হেপাটাইটিস এ ভাইরাস পাওয়া যায়। সঠিক পরিস্থিতিতে ভাইরাসটি পরিবেশে কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারে।
হেপাটাইটিস এ সাধারণত তখনই ছড়ায় যখন একজন সংক্রামিত ব্যক্তির ভাইরাস অন্য একজন ব্যক্তি নিন্মলিখিত উপায়ে গিলে ফেলে:
হেপাটাইটিস এ-এর প্রাদুর্ভাব নিম্নলিখিতভাবে দেখা গেছে:
সংক্রামিত ব্যক্তিরা সাধারণত তাদের সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ার দুই সপ্তাহ আগে থেকে জন্ডিস (চোখের সাদা অংশ এবং ত্বক হলুদ হয়ে যাওয়া) হওয়ার এক সপ্তাহ পরে ভাইরাসটি অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। যদি তাদের জন্ডিস না হয়, তবে তাদের সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ার দুই সপ্তাহ পরেও তারা ভাইরাসটি ছড়িয়ে দিতে পারে। এর পরেও লোকেদের সতর্ক থাকা উচিত কারণ ভাইরাসটি দীর্ঘ সময় ধরে মলের মাধ্যমে বেরিয়ে যেতে পারে।
বিদেশ ভ্রমণকারী ব্যক্তিদের জন্য, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ভ্রমণকারী ব্যক্তিদের জন্য হেপাটাইটিস এ সংক্রমণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেখানে হেপাটাইটিস এ সাধারণ।
যাদের হেপাটাইটিস এ হয়নি এবং যারা এর বিরুদ্ধে টিকা নেননি তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
হেপাটাইটিস এ-এর বিরুদ্ধে একটি নিরাপদ এবং কার্যকর টিকা পাওয়া যায়।
টিকাটি সর্বোত্তম সুরক্ষা প্রদান করতে দুই সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে। দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য ছয় মাসের ব্যবধানে দুটি ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
ভাইরাসের সংস্পর্শে আসা কাউকে যদি দুই সপ্তাহের মধ্যে টিকা দেওয়া হয়, তাহলে এই টিকা সুরক্ষা দিতে পারে।
নিম্নলিখিত উচ্চ-ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়:
প্রত্যেকেরই সর্বদা কমপক্ষে ১০ সেকেন্ড ধরে সাবান এবং প্রবাহিত পানি দিয়ে তাদের হাত ভালোভাবে ধোয়া উচিত এবং পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ফেলা উচিত:
আমদানি করা হিমায়িত ফলের পণ্য হেপাটাইটিস এ-এর অসংখ্য প্রাদুর্ভাবের উৎস। খাওয়ার আগে এই পণ্যগুলো রান্না করলে হেপাটাইটিস এ এবং অন্যান্য সম্ভাব্য খাদ্যবাহিত সংক্রমণের ঝুঁকি কমে যায়।
যদি আপনার হেপাটাইটিস এ থাকে:
হেপাটাইটিস এ-তে আক্রান্ত সকল ব্যক্তির কর্মক্ষেত্রে বা স্কুলে ফিরে যাওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।
নিম্নলিখিত ব্যক্তিদের হেপাটাইটিস এ অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি থাকে এবং কাজে বা স্কুলে ফিরে যাওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত:
রোগীর লক্ষণগুলোর উপর ভিত্তি করে একজন ডাক্তার হেপাটাইটিস এ রোগ নির্ণয় করেন এবং নিশ্চিত করার জন্য হেপাটাইটিস এ অ্যান্টিবডিগুলোর জন্য রক্ত পরীক্ষা করবেন। মাঝে মাঝে, রক্ত বা মলের নমুনার উপর রোগ নির্ণয়ের জন্য হেপাটাইটিস এ DNA পরীক্ষা (PCR)ও ব্যবহার করা যেতে পারে।
হেপাটাইটিস এ-এর কোন নির্দিষ্ট চিকিৎসা নেই।
সংক্রামক ব্যক্তির সংস্পর্শে আসার দুই সপ্তাহের মধ্যে টিকা বা ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন দিলে অসুস্থতা প্রতিরোধ করা সম্ভব। সংক্রামক ব্যক্তির পরিবারের সদস্য এবং যৌন সঙ্গীদের টিকা দেওয়ার প্রয়োজন হতে পারে অথবা ইমিউনোগ্লোবুলিন দেওয়া যেতে পারে।
হেপাটাইটিস এ আক্রান্ত ব্যক্তিদের বিশ্রাম, প্রচুর তরল পান এবং ভালো খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
অ্যালকোহল এড়িয়ে চললে লিভারের উপর চাপও কমবে।
ডাক্তার, হাসপাতাল এবং ল্যাবরেটরিগুলোকে গোপনীয়তার সাথে স্থানীয় জনস্বাস্থ্য ইউনিটকে হেপাটাইটিস এ সংক্রমণের ঘটনাগুলো অবহিত করতে হবে।
জনস্বাস্থ্য ইউনিটের কর্মীরা ডাক্তার, রোগী বা রোগীর পরিবারের সাথে কাজ করে সংক্রমণের ঝুঁকিতে থাকা ঘনিষ্ঠ যোগাযোগকারীদের সনাক্ত করবেন এবং ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রোগ সম্পর্কে তথ্য গ্রহণ এবং প্রয়োজনে প্রতিরোধমূলক চিকিৎসার ব্যবস্থা করবেন।
জনস্বাস্থ্য ইউনিটের কর্মীরা শিশু যত্ন কেন্দ্রে উপস্থিত বা কাজ করেন এমন ব্যক্তিদের এবং খাবার বিক্রয়কারীদের হেপাটাইটিস এ-এর ঘটনাগুলো পরিচালনার জন্য বিশেষ নির্দেশিকা অনুসরণ করেন।
এছাড়াও জনস্বাস্থ্য ইউনিটের কর্মীরা হেপাটাইটিস এ-এর প্রাদুর্ভাব তদন্ত করে প্রাদুর্ভাবের কারণ সনাক্ত করা, এর বিস্তার নিয়ন্ত্রণ করা এবং আরও সংক্রমণ প্রতিরোধ করে থাকেন।
আরও পরামর্শের জন্য, 131 450 নম্বরে অনুবাদ এবং দোভাষী পরিষেবা (TIS)-তে কল করুন যেখানে বিনামূল্যে এবং গোপনীয়তার সাথে ভাষাগত সাহায্য পাবেন। আপনি যে ভাষাতে কথা বলতে চান তা তাদেরকে বলুন: