TB হলো একটি সংক্রমণ, যা TB ব্যাকটেরিয়া বা জীবাণুর কারণে হয়
TB বাতাসের মাধ্যমে ছড়ায়
বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে TB নিরাময় করা যায়
২ সপ্তাহের বেশি সময় ধরে কাশি হওয়া
কফ বা রক্তসহ কাশি হওয়া
জ্বর, কাঁপুনি বা রাতে অতিরিক্ত ঘাম হওয়া
দ্রুত ওজন কমে যাওয়া
সব সময় ক্লান্ত লাগা
ক্ষুধামন্দা
গাঁট, ফোলা বা ব্যথা হওয়া
TB জীবাণু আপনার শরীরে ঘুমন্ত অবস্থায় থাকতে পারে এবং আপনাকে অসুস্থ নাও করতে পারে
আপনি ঘুমন্ত TB জীবাণু অন্য মানুষের মধ্যে ছড়াতে পারবেন না
ঘুমন্ত TB পরে সক্রিয় হয়ে আপনাকে অসুস্থ করতে পারে
TB স্কিন টেস্ট বা রক্ত পরীক্ষার মাধ্যমে ঘুমন্ত TB শনাক্ত করা যায়
বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে ঘুমন্ত TB -এর চিকিৎসা করা যায়, যাতে TB জীবাণু সক্রিয় না হয়
যারা TB আক্রান্ত কারও সঙ্গে বসবাস করেছেন বা সময় কাটিয়েছেন
যাদের এমন কোনো অসুখ আছে বা এমন চিকিৎসা চলছে, যা শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাকে দুর্বল করে।
ছোট শিশু
যারা এমন দেশে জন্মগ্রহণ করেছেন বা বসবাস করেছেন যেখানে TB -এর হার বেশি
আপনার GP-এর সাথে দেখা করুন বা স্থানীয় TB ক্লিনিকে যান
বুকের এক্স-রে করান
কফের নমুনা দিন
NSW-এর TB ক্লিনিকগুলোতে সবার জন্য TB পরীক্ষা ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়
আরও তথ্যের জন্য দেখুন: health.nsw.gov.au
আপনার কাছাকাছি কোথায় TB সেবা পাওয়া যায়, তা খুঁজে নিন।